ভানুমতীর খেল

📑 সূচিপত্র

  • ভূমিকা: মবিন সাহেবের দশ হাজার টাকার বুস্ট এবং ডিজিটাল গোলকধাঁধা

  • অধ্যায় ১: ড্যাশবোর্ডের হিজিবিজি (ডিজিটাল মার্কেটিংয়ের অ আ ক খ)

  • অধ্যায় ২: দিনশেষে পকেটে কী থাকে? (ইউনিট ইকোনমিক্স ও আসল লাভ-ক্ষতি)

  • অধ্যায় ৩: ২০২৬ সালের ভানুমতীর খেল (এআই, ডেটা এবং কেন মানুষ ফেইল করে)

  • অধ্যায় ৪: তোতাপাখি মডেল বনাম কাস্টমার সাইকোলজি (ফানেল ও ক্রিয়েটিভ রহস্য)

  • অধ্যায় ৫: হাঙরের পুকুরে সাঁতার: বিনিয়োগ, পার্টনারশিপ এবং ক্যাশ ফ্লো ট্র্যাজেডি

  • অধ্যায় ৬: মবিন সাহেবের রূপকথা এবং একটি চেকলিস্ট (সেলস ও অবজেকশন হ্যান্ডলিং গাইড)

 

📖 ভূমিকা: মবিন সাহেবের দশ হাজার টাকার বুস্ট এবং ডিজিটাল গোলকধাঁধা

মবিন সাহেবের মনটা আজ বেশ খারাপ। গত রাতে তিনি ফেসবুকে দশ হাজার টাকার একটা 'বুস্ট' মেরেছেন। তার ইসলামপুর থেকে কেনা চমৎকার সব থ্রি-পিস বিক্রি করার কথা। সকাল থেকে তার ফোনে নোটিফিকেশনের বন্যা বয়ে যাচ্ছে। টং টং করে মেসেজ আসছে- "Price please", "Dam koto?", "Inbox a asen"।

মবিন সাহেব মহা উৎসাহে সবাইকে রিপ্লাই দিলেন। কিন্তু দিনশেষে দেখা গেল, দশ হাজার টাকা খরচ করে বিক্রি হয়েছে মাত্র দুটো থ্রি-পিস! লাভ তো দূরের কথা, পকেট থেকে উল্টো টাকা গচ্চা গেল। মবিন সাহেব আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, "ডিজিটাল মার্কেটিং জিনিসটা বোধহয় আমার জন্য না। পুরোটাই ধোঁকাবাজি!"

মবিন সাহেবের মতো আমাদের দেশের হাজারো উদ্যোক্তা প্রতিদিন এই ভুলটা করছেন। তারা ভাবছেন, মার্ক জাকারবার্গকে কিছু টাকা দিলেই বোধহয় হুড়মুড় করে কাস্টমার এসে জিনিসপত্র কিনে নিয়ে যাবে। কিন্তু ২০২৬ সালে এসে দুনিয়াটা আর এত সহজ নেই। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ডেটা আর কাস্টমার সাইকোলজির যুগ।

এই ই-বুকটিতে  আমরা মবিন সাহেবের হাত ধরে ডিজিটাল মার্কেটিংয়ের এই বিশাল গোলকধাঁধায় হাঁটব। খুব সহজ ভাষায়, গল্পের ছলে বোঝার চেষ্টা করব— কেন কিছু ব্যবসা রকেটের মতো ওড়ে, আর কেন বেশিরভাগ ব্যবসা শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই মুখ থুবড়ে পড়ে।

আসুন, শুরু করা যাক।

 

📖 অধ্যায় ১: ড্যাশবোর্ডের হিজিবিজি এবং মবিন সাহেবের ওয়েবসাইট ট্র্যাজেডি

মবিন সাহেব চশমার ফাঁক দিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। ফেসবুক অ্যাড ম্যানেজারে ঢুকে তার মনে হলো তিনি যেন নাসার কোনো স্পেসশিপের কন্ট্রোল রুমে বসে আছেন। চারপাশে শুধু সংখ্যা আর অদ্ভুত সব ইংরেজি শব্দ— ইম্প্রেশন, রিচ, সিটিআর, আরও কত কী! মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা।

পাশে বসা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট মোস্তাফিজুর রহমান। লোকটার চোখেমুখে একটা শান্ত, 'সবজান্তা' ভাব। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, "মবিন ভাই, আপনার সমস্যাটা কী জানেন? আপনি ভাবছেন দশ হাজার টাকা ঢাললেই সব হয়ে যাবে। কিন্তু আপনার গোড়াতেই গলদ!"

মবিন সাহেব চোখ কপালে তুলে বললেন, "গলদ মানে? মেসেজ তো ভাই মুড়িমুড়কির মতো আসছে!"

১.১ মেসেজের বন্যা বনাম সেলসের খরা (Customer Handling & USP)

মোস্তাফিজুর হাসলেন। "মেসেজ আসা মানেই কি বিক্রি হওয়া? আপনি তো ইসলামপুর থেকে থ্রি-পিস এনে ডাইরেক্ট সেল মারছেন। প্রোডাক্টে কোনো ভ্যালু যোগ করেছেন? আপনার প্যাকেজিং কেমন? কাস্টমার যখন মেসেজ দেয় 'দাম কত?', আপনি শুধু দাম লিখে সেন্ড করে বসে থাকেন। আরে ভাই, সেলস কি এতো সোজা? কাস্টমারকে বুঝেশুনে, ম্যাচিওরড ওয়েতে হ্যান্ডেল করতে হয়। আপনার কোনো ইউনিক সেলিং প্রপোজিশন (USP) নেই, মানে মানুষ অন্যের কাছ থেকে না কিনে আপনার কাছ থেকে কেন কিনবে, সেই কারণটাই আপনি তৈরি করেননি। উল্টো রুক্ষ মেসেজ দিয়ে আসা কাস্টমারও তাড়িয়ে দিচ্ছেন!"

১.২ সস্তা ওয়েবসাইটের গ্যাঁড়াকল এবং সার্ভার ট্র্যাজেডি

মবিন সাহেব একটু কাঁচুমাচু হয়ে বললেন, "ভাই, আমি তো মেসেজ বাদ দিয়ে ওয়েবসাইটেও অ্যাড চালিয়েছিলাম। ৫ হাজার টাকা দিয়ে এক ছেলেকে বলে একটা রেডিমেড টেমপ্লেট ওয়েবসাইট বানিয়েছি। কিন্তু কোনো সেল আসেনি!"

মোস্তাফিজুর এবার বড় করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। "মবিন ভাই, ওই ৫ হাজার টাকার ওয়েবসাইট আর শেয়ার্ড হোস্টিংয়ের গ্যাঁড়াকলেই তো পড়েছেন! আপনি যখন অ্যাডে ১০০ ডলার বাজেট দিলেন, ওয়েবসাইটের ট্রাফিক (ভিজিটর) হুট করে বেড়ে গেল। আর আপনার ওই সস্তা হোস্টিংয়ের সার্ভার লোড নিতে না পেরে ডাউন হয়ে গেল (Crash)। কাস্টমার লিংকে ক্লিক করে দেখে সাদা পেজ! আপনার ১০০ ডলার তো পানিতে গেলই, কাস্টমারের কাছে আপনার ব্র্যান্ডের এক্সপেরিয়েন্সও (UX) খারাপ হলো।"

১.৩ ব্র্যান্ড ফেস, বাজেট এবং টিকে থাকার লড়াই

"তাহলে উপায়?" মবিন সাহেব হতাশ গলায় জিজ্ঞেস করলেন।

মোস্তাফিজুর বললেন, "উপায় তিনটা।

এক: ব্র্যান্ড ফেস তৈরি করুন। মানুষ এখন লোগো দেখে কেনে না, মানুষ কেনে মানুষের কাছ থেকে। ওই যে 'ঘরের বাজার'-এর জমসেদ মজুমদারকে দেখেন না? ক্যামেরার সামনে এসে নিজের প্রোডাক্টের গল্প বলেন। আপনাকেও ক্যামেরার সামনে আসতে হবে।

দুই: ৩ থেকে ৬ মাস সার্ভাইভ করার (টিকে থাকার) মতো বাজেট হাতে রাখুন। প্রথম মাসেই লাখে লাখে টাকা প্রফিট আসবে না। ভালো কন্টেন্ট বানানো, সার্ভারের খরচ, মার্কেটিং বাজেট— এগুলোর জন্য আলাদা ফান্ড রাখুন।

তিন: নিজে সব না পারলে সঠিক এজেন্সির সাহায্য নিন। যেমন ধরুন 'উদ্যোক্তায়ন' (Udyoktayan)-এর মতো প্রফেশনাল টিমকে দায়িত্ব দিন। তারা আপনার ওয়েবসাইট, সার্ভার আর মার্কেটিং সামলাবে, আর আপনি ফোকাস করবেন কাস্টমার সার্ভিস আর প্রোডাক্ট কোয়ালিটিতে।"

১.৪ ড্যাশবোর্ডের জাদুর আয়না (The Core Metrics)

"এবার আসুন আপনার ড্যাশবোর্ডের ওই হিজিবিজি অংকগুলো বুঝাই," মোস্তাফিজুর ল্যাপটপটা নিজের দিকে ঘুরিয়ে নিলেন।

  • Impression (ইম্প্রেশন) ও Reach (রিচ): "ধরুন মবিন ভাই, আপনি আপনার দোকানের সামনে দাঁড়িয়ে লিফলেট বিলি করছেন। আপনার বন্ধু জলিল সাহেব সকালে একবার আপনার লিফলেট দেখলেন, বিকেলে আবার দেখলেন। এখানে জলিল সাহেব হলেন একজন মানুষ, তাই আপনার 'Reach' হলো ১। কিন্তু তিনি লিফলেটটা দুইবার দেখেছেন, তাই 'Impression' হলো ২। ফেসবুকেও ঠিক তাই, আপনার অ্যাড কতজন 'আলাদা মানুষ' দেখল সেটা Reach, আর মোট 'কতবার' দেখা হলো সেটা Impression।"

  • CPM (Cost Per Mille): "মিল মানে হাজার। ফেসবুকে আপনার অ্যাডটি ১,০০০ বার মানুষের নিউজফিডে দেখাতে আপনার পকেট থেকে যে টাকাটা কাটল, সেটাই CPM। ধরুন, ১০০০ জনকে অ্যাড দেখাতে আপনার ১০০ টাকা খরচ হলো, তাহলে আপনার CPM ১০০ টাকা।"

  • CPC (Cost Per Click): "মানুষ তো অ্যাড দেখেই স্ক্রল করে চলে যায়। কিন্তু কেউ যখন আগ্রহী হয়ে আপনার অ্যাডের 'Send Message' বা 'Shop Now' বাটনে ক্লিক করে, তখন ফেসবুক যে টাকাটা কাটে, সেটাই CPC বা কস্ট পার ক্লিক।"

১.৫ লাভ হলো নাকি লস? (Performance & Profitability)

মবিন সাহেব একটু নড়েচড়ে বসলেন। টাকার হিসাবে তার বেশ আগ্রহ।

  • CTR (Click-Through Rate): "আপনার লিফলেট ১০০ জন মানুষ দেখল, কিন্তু এর মধ্যে মাত্র ৫ জন দাঁড়িয়ে লিফলেটটা পড়ল। এই যে ১০০ জনে ৫ জন মানুষ আপনার অ্যাডে ক্লিক করল, এটাই হলো ৫% CTR। আপনার থ্রি-পিসের ছবি বা ভিডিও যত সুন্দর হবে, মানুষের ক্লিক করার হার (CTR) তত বাড়বে।"

  • CVR (Conversion Rate): "ক্লিক করে মানুষ আপনার ইনবক্সে বা ওয়েবসাইটে আসলো। ধরুন ১০০ জন ইনবক্সে মেসেজ দিল— 'দাম কত ভাই?'। আপনি সবার সাথে চ্যাট করলেন। দিনশেষে ২ জন মানুষ থ্রি-পিস কিনল। এই যে ১০০ জনের মধ্যে ২ জন কিনল, আপনার CVR বা কনভার্সন রেট হলো ২%।"

  • CAC (Customer Acquisition Cost): "সবচেয়ে জরুরি অংক! ধরুন, ১০টা থ্রি-পিস বিক্রি করতে আপনার ফেসবুকে মোট ১০০০ টাকা অ্যাড খরচ হয়েছে। তাহলে ১০০০ কে ১০ দিয়ে ভাগ দিন। প্রতিটা নতুন কাস্টমার পেতে আপনার খরচ হলো ১০০ টাকা। এটাই আপনার CAC। এটা যত কম হবে, আপনি তত লাভে থাকবেন।"

  • ROAS (Return on Ad Spend): "আপনি ফেসবুকে ১ টাকা খরচ করে কত টাকার বিক্রি করলেন, তার হিসাব। ১০০০ টাকা অ্যাড চালিয়ে যদি ৫০০০ টাকার থ্রি-পিস বিক্রি করেন, আপনার ROAS হলো ৫। মানে ১ টাকায় ৫ টাকা রিটার্ন।"

  • LTV (Lifetime Value): "রহিমা খালা আপনার থ্রি-পিস কিনে খুব খুশি। তিনি পুরো বছর জুড়ে আপনার কাছ থেকে আরও ৫টা থ্রি-পিস কিনলেন। একজন কাস্টমার তার সারাজীবনে আপনার কাছ থেকে মোট যত টাকার কেনাকাটা করে, সেটাই হলো LTV।"

💡 এক্সপার্ট মোস্তাফিজুরের প্রো-টিপস:

"মবিন ভাই, ব্যবসা কোনো লটারি না। এটা একটা ম্যারাথন। সস্তা হোস্টিং আর টেমপ্লেট দিয়ে ব্যবসা হয় না। ভালো একটি ল্যান্ডিং পেজ বানান। কাস্টমারের ইনবক্সে শুধু দাম না লিখে তাদের সাথে সম্পর্ক তৈরি করুন। আর হ্যাঁ, প্রথম ৩ মাস রেজাল্ট না পেলে হতাশ হবেন না। আপনার কাজ শুধু টিকে থাকা আর ডেটা কালেক্ট করা!"

📝 মবিন সাহেবের চেকলিস্ট (পরবর্তী পদক্ষেপ):

  • [ ] ৫ হাজার টাকার রেডিমেড সাইট বাদ দিয়ে, ভালো সার্ভার/ক্লাউড হোস্টিংয়ে একটি ফাস্ট ল্যান্ডিং পেজ বানিয়েছি কি?

  • [ ] প্রোডাক্টের সাথে কোনো 'ভ্যালু' (যেমন: সুন্দর প্যাকেজিং বা থ্যাংক ইউ কার্ড) যোগ করেছি কি, নাকি শুধু কিনে ডাইরেক্ট সেল দিচ্ছি?

  • [ ] ইনবক্সে আসা কাস্টমারদের সাথে প্রফেশনালি কথা বলার জন্য কোনো সেলস স্ক্রিপ্ট বা ভালো লোক রেখেছি কি?

  • [ ] ৩-৬ মাসের একটা রানিং ক্যাপিটাল (বাজেট) আলাদা করে রেখেছি কি?

  • [ ] নিজে না পারলে 'উদ্যোক্তায়ন'-এর মতো ভালো কোনো গ্রোথ এজেন্সির সাথে কথা বলেছি কি?

 

📖 অধ্যায় ২: দিনশেষে পকেটে কী থাকে? (অডিট, ব্লুপ্রিন্ট ও আসল লাভ-ক্ষতি)

মবিন সাহেব একটু লজ্জিত মুখে বললেন, "মোস্তাফিজ ভাই, আপনাকে সত্যি কথাটা বলি। ফেসবুকে এক আপুকে দেখলাম লাইভ করে থ্রি-পিস বেচে এলিয়ন গাড়ি কিনে ফেলেছে! সেটা দেখেই আমি কোনো চিন্তা-ভাবনা ছাড়াই ইসলামপুর থেকে রেন্ডমলি এই থ্রি-পিসগুলো তুলে এনেছি। আমি তো ভেবেছিলাম প্রথম দিন থেকেই আমার পকেটে টাকা উপচে পড়বে!"

মোস্তাফিজুর রহমান এবার রীতিমতো হো হো করে হেসে উঠলেন। "মবিন ভাই, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো এই 'অন্যের গাড়ি দেখে নিজের প্রোডাক্ট নির্বাচন' করা। মার্কেট যাচাই নেই, এই প্রোডাক্ট সাসটেইন (টিকবে) করবে কি না তার কোনো ফ্যাক্ট চেক নেই— ব্যাস, ঝাঁপিয়ে পড়লেন!"

২.১ দাঁত ব্যথা, ব্লুপ্রিন্ট এবং পার্টনারশিপের গ্যাঁড়াকল

মোস্তাফিজুর সিরিয়াস হলেন। "মবিন ভাই, মানুষের একটা স্বভাব কী জানেন? দাঁতে যখন প্রচণ্ড ব্যথা হয়, কেবল তখনই ডাক্তারের কাছে দৌড়ায়। এর আগে ব্রাশ করার খবর থাকে না। আমাদের দেশের উদ্যোক্তারাও তাই। ব্যবসার অবস্থা যখন লাল বাতি, তখন ছোটেন এজেন্সির কাছে। শুরু থেকে কোনো বিজনেস স্ট্র্যাটেজি বা ব্লুপ্রিন্ট থাকে না।

ব্রেক-ইভেনে (যেখানে লাভ-লস সমান) যেতে যে সময় লাগে, সেটা না ভেবে প্রথম থেকেই জোরজুলুম করে সেল আনার ট্রাই করেন। ফানেল মানেন না, ব্র্যান্ডিং বোঝেন না। কাস্টমার যে আপনার নামটা মনে রাখবে (Brand Recall), এমন কোনো কাজই আপনি করেন না। এমনকি না বুঝে হুট করে এক বন্ধুর সাথে পার্টনারশিপ করে বসেন, আর কিছুদিন পর লাভের ভাগ নিয়ে মারামারি করে পস্তান।"

২.২ সাময়িক লাভের মায়া (Unit Economics)

"আর খরচের বিষয়টা তো আপনারা একদমই বোঝেন না," মোস্তাফিজুর কড়া গলায় বললেন। "আপনার ধারণা, ১২০০ টাকার থ্রি-পিস ৬০০ টাকায় কিনেছেন, মানে ৬০০ টাকা লাভ! আপনার পকেটে দুই দিন ক্যাশ ফ্লো থাকে দেখে আপনি ভাবেন আপনি লাভে আছেন। কিন্তু মাস শেষে যখন হিসাব মেলাতে যান, দেখেন পকেটে কানাকড়িও নেই!"

আসুন, আপনার আসল লাভ বা ইউনিট ইকোনমিক্স-এর হিসাবটা করি:

  • কেনা দাম (COGS): ৬০০ টাকা

  • প্যাকেজিং খরচ: ২০ টাকা

  • ডেলিভারি সাবসিডি (কুরিয়ারকে যা বেশি দেন): ২০ টাকা

  • ফেসবুক অ্যাড খরচ (CAC): একটি থ্রি-পিস বেচতে আপনার অ্যাড খরচ হলো ২৫০ টাকা।

  • রিটার্ন লস (RTO): বাংলাদেশে পার্সেল রিটার্ন আসবেই। প্রতি সফল অর্ডারের ঘাড়ে ধরুন ১৫ টাকার কুরিয়ার লস চাপলো।

  • অপারেশন খরচ (ইন্টারনেট, কারেন্ট): ৪৫ টাকা

মোট খরচ: ৯৫০ টাকা। আসল নিট লাভ (Contribution Margin): ১২০০ - ৯৫০ = মাত্র ২৫০ টাকা! "বুঝতে পারছেন? ৬০০ টাকা লাভ ভেবে আপনি লাফাচ্ছিলেন, অথচ আপনার আসল লাভ ২৫০ টাকা। এই হিসাব না থাকলে আপনি বুঝবেনই না যে আপনার লস হচ্ছে।"

২.৩ শর্টকাট মেন্টর বনাম বিজনেস অডিট

মবিন সাহেব হতাশ হয়ে বললেন, "ভাই, আমি তো তাহলে ব্যবসার কোন স্টেজে আছি সেটাই জানি না! আমি স্কেল (বড়) করতে গেলে আটকাচ্ছি কোথায়?"

মোস্তাফিজুর মুচকি হাসলেন। "মবিন ভাই, আপনি তো ব্যবসার স্টেজই বোঝেন না! আপনি লাখ লাখ টাকা খরচ করে মোটিভেশনাল মেন্টরদের পেছনে ছুটবেন, শর্টকাট খুঁজবেন। কিন্তু বিজনেস ল্যাডার (Business Ladder)-এর মতো টেকনিক্যাল টার্মগুলো ধৈর্য নিয়ে একটু পড়াশোনা করে শিখতে চাইবেন না।

আপনার এখন দরকার একটা 'বিজনেস অডিট'। অডিট করে স্কোপ বের করতে হয়। এটা উদ্যোক্তায়ন-এর মতো প্রফেশনাল টিম খুব ভালো পারে। তারা আপনার পুরো ব্যবসাটা এক্স-রে করে দেখিয়ে দেবে— আপনার কি অ্যাডে সমস্যা, নাকি ওয়েবসাইটে, নাকি আপনার রিটার্নিং কাস্টমার নেই। স্কেলে আটকাচ্ছে কোথায়, সেই কৌশল তারা অডিট করেই বের করে দেয়।"

💡 এক্সপার্ট মোস্তাফিজুরের প্রো-টিপস: "মবিন ভাই, শর্টকাট খোঁজা বন্ধ করুন। আজকে থেকেই ব্যবসার একটা ব্লুপ্রিন্ট বানান। 'Break-even'-এ পৌঁছানো আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত, প্রথম দিনেই এলিয়ন গাড়ি কেনা নয়। আর হ্যাঁ, সাময়িক ক্যাশ ফ্লো দেখে নিজেকে ধনী ভাবা বন্ধ করে ইউনিট ইকোনমিক্সের এই অংকটা মাথার ভেতরে গেঁথে নিন।"

📝 মবিন সাহেবের চেকলিস্ট (পরবর্তী পদক্ষেপ):

  • [ ] আমি কি প্রোডাক্টটি প্রোপার মার্কেট রিসার্চ করে নিয়েছি, নাকি অন্যের দেখা-দেখিRandomly নিয়েছি?

  • [ ] আমার ব্যবসার বর্তমান অবস্থার একটি প্রফেশনাল 'বিজনেস অডিট' করিয়েছি কি?

  • [ ] ইউনিট ইকোনমিক্স হিসাব করে আমার প্রতিটি পণ্যের 'আসল নিট লাভ' কত, তা বের করেছি কি?

  • [ ] কাস্টমার যেন আমাকে মনে রাখে (Brand Recall), তার জন্য স্পেশাল কোনো ব্র্যান্ডিং স্ট্র্যাটú

Did you find this article useful?